রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শোভাযাত্রায় অংশগ্রহন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল ভুঁইমালীসহ অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অশিক্ষক কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের এনসিসি বাহিনীর ব্যান্ডকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে। নীল সাদা বেলুন আকাশে উড়িয়ে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় প্রতিষ্ঠা দিবসের সূচনা করেন উপাচার্য অনিল ভুঁইমালী। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রাক্তন ও বর্তমান ছাত্রদের মধ্যে একটি ক্রিকেট প্রীতিম্যাচ অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি দিনভর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/1eEWrodA5Ew
উত্তরদিনাজপুর